Monday, December 28, 2015

পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড এর ভার্সন সমূহ:


আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন কিন্তু জানেন কি অ্যান্ড্রয়েড এর প্রথম ভার্সনের কোড নাম কি? আর কখন সেই ভার্সনটি মার্কেটে এসেছে? আর অ্যান্ড্রয়েড ভার্সনই বা কি ছিল তাতে? আমাদের আজকের আলোচনার টপিক পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড এর ভার্সন সমূহ। 
রিলিজ তারিখ :     কোড নেম (যে নামে পরিচিত):     অ্যান্ড্রয়েড ভার্সন : 
২০মে ,২০১০--------------১.Froyo---------------------২.২ - ২.২.৩


৯ ফেব্রুয়ারী ২০১১-----২.Gingerbread---------------২.৩.৩ - ২.৩.৭

১৬ ডিসেম্বর ২০১১---৩.Ice Cream Sandwich-----৪.০.৩ - ৪.০.৪

৯ জুলাই ২০১২ ------------------------------------------৪.১.x 
১৩ নভেম্বর ২০১২-------৪.Jelly Bean----------------৪.২.x 
২৪ জুলাই ২০১৩ ----------------------------------------৪.৩.x 


৩১ অক্টবর ২০১৩--------৫.KitKat--------------------৪.৪ - ৪.৪.৪

৩ নভেম্বর ২০১৪--------- ৬.Lollipop -----------------৫.০ - ৫.০.২

৫ অক্টবর ২০১৫--------৭.Marshmallow--------- ---৬.০


Sunday, December 27, 2015

অ্যান্ড্রয়েড এর হিডেন (hidden)/ গোপন কিছু বিষয়:


. স্ক্রিনশট (screenshot) : এটি একটি অত্যন্ত সহজ বিষয়। একসাথে আপনার ফোনের হোম ,পাওয়ার এবং ভলিউম আপ বাটন চেপে ধরুন। ব্যাস হয়ে গেল স্ক্রিনশট।

২. বিপরীত রং : এটিও একটি অ্যান্ড্রয়েড এর গুরুত্বপূর্ন ফিচার। এর জন্য আপনাকে সেটিংস এ গিয়ে যা করতে হবে Settings > Accessibility (under “My Device” in Samsung) > Negative Colors . অর Settings> Accessibility > Colour inversion কিছু কিছু Samsung ডিভাইসে।

৩. ব্যাটারীর ভেতরের কর্মকান্ড : আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারীর ভেতরের কর্মকান্ড জানতে শুধুমাত্র ডায়াল করুন *#০২২৮# (*#0228#).পেয়ে যাবেন অনেক তথ্য। 

৪.
ভয়েস সার্চ : এর জন্য গুগলের ভয়েস আইকন এ ক্লিক করে মনের মত অনলাইন সার্চ করতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড-৬ এ এটি আরো এডভান্স সার্চ হিসাবে কাজ করে অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েড-৬ এ ফোনের ইনস্টল করা অ্যাপ্লিকেশনও ভয়েসের মাধ্যমে ওপেন করতে পারবেন। 


৫.
স্ক্রিনলক পর্দায় যোগাযোগ তথ্য : খুবই সহজ বিষয় জাস্ট Settings > Security > Show owner info on lock screen তাছাড়া Samsung এর ক্ষেত্রে Settings > lock screen > Owner information তারপর জাস্ট স্ক্রিনলকে যা লিখতে চান লিখে ফেলুন।

অ্যান্ড্রয়েড-৬ মার্শমালোও :

অ্যান্ড্রয়েড-৬ নিয়ে অ্যান্ড্রয়েড ইউজারদের মাঝে আগ্রহের কমতি নেই। কবে সেই সপ্নের অ্যান্ড্রয়েড-৬ আপনার ফোনে আসবে আর কবে থেকেই বা আপনি অ্যান্ড্রয়েড-৬ ব্যবহার করতে পারবেন, তা আজকে আমাদের লেখার বিষয়। প্রথমেই জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড তার নতুন এই ভার্সনের নাম কি দিয়েছে? অ্যান্ড্রয়েড-৬ এর নতুন এই ভার্সনটির নাম : Android 6.0 Marshmallow যদিও এই নামটির সাথে অ্যান্ড্রয়েড এর আগের ভার্সন গুলোর মিল নেই তারপরও ব্যবহারকারীদের আগ্রহের শেষ নাই। গুগল প্রথমে তাদের আপডেট নেক্সাস ডিভাইস গুলোতে এটি সাপোর্ট দিয়েছে। প্রথম অক্টবর এ অ্যান্ড্রয়েড-৬ নেক্সাস ডিভাইসে আত্মপ্রকাশ করে আর এটি অফিসিয়ালি ৫-অক্টবর,২০১৫ রিলিজ দেওয়া হয়। Nexus 5, 6, 7, and 9 এ ৫-অক্টবর থেকে ব্যবহার করা যাচ্ছে। এছাড়াও এইচ.টি.সি (HTC) এর কিছু ডিভাইসে অ্যান্ড্রয়েড-৬ এর সাপোর্ট দেওয়া হয়েছে। আরো Android 6.0 Marshmallow : Huawei এও পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি আরো কিছু সেটে রিলিজ দেওয়া হবে। পরবর্তী লিখায় আমরা আরো কিছু এডভান্স বিষয় নিয়ে আসব ইনশাল্লাহ।

Sunday, July 26, 2015

সুধীবৃন্দ,

আশা করি আপনারা সবাই ভালই আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অনেকই আমাদের কাছে প্রশ্ন করেন আমাদের প্রডাক্ট কি? আমরা আসলে কি করি বা কিভাবে সাপোর্ট দেয়? আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের বিষয়গুলো পরিস্কার করে দিবে।
এক : বর্তমানে আমরা শুধুমাত্র আইফোন এর জন্য অ্যাপ্লিকেশন বানায়। তবে আগামীতে অ্যান্ড্রয়েড এর জন্যও বানাব ইনশাল্লাহ।
দুই : এখন থেকে আমরা আমাদের পেইজ এর মাধ্যমে একটা নতুন সেবা চালু করতে যাচ্ছি। সেবাটি হল আমরা অ্যান্ড্রয়েড অথবা আইফোন রিলেটেড যেকোন সমস্যার সমাধান দেয়ার চেস্টা করব।
সেবাটি পেতে হলে আপনাকে আমাদের পেইজ এ লাইক দেওয়ার পর Personal Message অথবা সাধারন Comment এর মাধ্যমে জানতে পারবেন। 

আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

Wednesday, April 29, 2015

নামাজের জন্য গুরুত্বপূর্ন সূরা এবং দোয়া সমূহ 

সারসংক্ষেপ : iTunes এ একটি অতি গুরুত্বপূর্ন,দৈনন্দিন জীবনের প্রয়জনীয়  ইসলামিক অ্যাপ্লিকেশন  রিলিজ হয়েছে । অ্যাপ্লিকেশনটি নামজের জন্য সূরা বা নামজের জন্য গুরুত্বপূর্ন সূরা ও দোয়া নামে iTunes এ পাওয়া যাবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে আপনি পাবেন মনের মত অতি সুন্দর UI ডিজাইনের অ্যাপ্লিকেশন যা  আপনাকে অতি সহজে ব্যবহার করতে সাহায্য করবে। অ্যাপ্লিকেশনটিতে তিনটি ট্যাব বিদ্যমান। যার মাধ্যমে আপনি পাবেন বাংলা সংকলন , ইংরেজি সংকলন এবং অডিও ও  শুনতে পারবেন। বাংলা দেখার জন্য বাংলা সংকলন ট্যাব , ইংরেজি দেখার জন্য ইংরেজি সংকলন ট্যাব এবং অডিও শুনার জন্য অডিও শুনুন এ ক্লিক করতে হবে। 

বৈশিষ্ট্য সমূহ:  ১) অ্যাপ্লিকেশনটি সম্পুর্ন ফ্রি আপনি iTunes এ পাবেন।  
                     ২) অ্যাপ্লিকেশনটির ভাষা ইংরেজি তবে পঠন ধরন বাংলা এবং ইংরেজি। 
                     ৩) অ্যাপ্লিকেশনটির সাইজ মাত্র ৩.০ MB
                      ৪) বর্তমানে ১.০ ভার্সনটি  iTunes এ রয়েছে। 
                      ৫)  অ্যাপ্লিকেশনটির জন্য আপনার আই ফোনে iOS ৮.০ বা তার পরের ভার্সন থাকা প্রয়োজন। 
                      ৬) iPhone, iPad, and iPod touch এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে iPhone 5, iPhone 6, and iPhone 6    Plus এর জন্য অপ্টিমাইজ করা। 
                      ৭)  iPhone এবং iPad উভয়ের জন্য অ্যাপ্লিকেশনটি iTunes এ পাবেন। 
                      ৮) রিলিজ তারিখ : ২৮ এপ্রিল ,২০১৫ ইং   

যে লিংক এ অ্যাপ্লিকেশনটি পাবেন : Surah's for namaj

অ্যাপ্লিকেশনটি দেখতে অনেকটা :
ট্যাবগুলি দেখতে অনেকটা এমন 

Thursday, April 23, 2015

নতুন ইসলামিক অ্যাপ্লিকেশন

আল আসমাউল হুসনা (মহান আল্লাহ তায়ালার সুন্দর সুন্দর নাম ):

সারসংক্ষেপ : iTunes এ আমাদের আরও একটি গুরুত্বপূর্ন ইসলামিক অ্যাপ্লিকেশন আজকে (২৩ এপ্রিল-২০১৫ ইং) রিলিজ হল। আপনি "আল আসমাউল হুসনা (বাংলা)" নামে   অ্যাপ্লিকেশনটিতে মহান আল্লাহ তায়ালার সুন্দর সুন্দর নাম , তার বাংলা অর্থ এবং সেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা পাবেন। অতি সুন্দর UI ডিজাইনের অ্যাপ্লিকেশনটি আপনাকে অতি সহজে ব্যবহার করতে সাহায্য করবে। অ্যাপ্লিকেশনটিতে রয়েছে তিনটি ট্যাব প্রথম ট্যাবে প্রারম্ভিক কিছু কথা,দ্বিতীয় ট্যাবে নাম সমুহ এবং সর্বশেষ ট্যাবে পরিশেষে কিছু কথা রয়েছে। 

বৈশিষ্ট্য সমূহ:  ১) অ্যাপ্লিকেশনটি সম্পুর্ন ফ্রি আপনি iTunes এ পাবেন।  
                     ২) অ্যাপ্লিকেশনটির ভাষা ইংরেজি তবে পঠন ধরন বাংলা। 
                     ৩) অ্যাপ্লিকেশনটির সাইজ মাত্র ২.৩ MB
                      ৪) বর্তমানে ১.১ ভার্সনটি  iTunes এ রয়েছে। 
                      ৫)  অ্যাপ্লিকেশনটির জন্য আপনার আই ফোনে iOS ৮.০ বা তার পরের ভার্সন থাকা প্রয়োজন। 
                      ৬) iPhone, iPad, and iPod touch এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে iPhone 5, iPhone 6, and iPhone 6    Plus এর জন্য অপ্টিমাইজ করা।  
                      ৭) রিলিজ তারিখ : ২৩ এপ্রিল ,২০১৫ ইং 

যে লিংক এ অ্যাপ্লিকেশনটি পাবেন : Al Asmaul Husna (Bangla)

অ্যাপ্লিকেশনটি দেখতে অনেকটা :


মূল উইন্ডর প্রতিচ্ছবি 


Saturday, April 18, 2015

iTunes এ আমাদের ইসলামিক অ্যাপ্লিকেশনগুলো 

১) ২৭ ঘণ্টায় কুরআন শিক্ষা :

সারসংক্ষেপ: এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি নুরানী পদ্ধতিতে ২৭ ঘণ্টায় পবিত্র কুরআন শিক্ষা করতে পারবেন। মূলত ২৭ ঘণ্টায় কুরআন শিক্ষা নামক একটি বই থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।


বৈশিষ্ট্য সমূহ: ১) অ্যাপ্লিকেশনটি সম্পুর্ন ফ্রি আপনি iTunes এ পাবেন।  
                    ২) অ্যাপ্লিকেশনটির সাইজ মাত্র ৬.১ MB
                    ৩) বর্তমানে ১.০ ভার্সনটি  iTunes এ রয়েছে। 
                    ৪)  অ্যাপ্লিকেশনটির জন্য আপনার আই ফোনে iOS ৮.০ বা তার পরের ভার্সন থাকা প্রয়োজন। 

যে লিংক এ অ্যাপ্লিকেশনটি পাবেন : Learn Quran within 27Hrs

২) প্রতিদিনের দুয়া :

সারসংক্ষেপ: এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার প্রতিদিনের দুয়াগুলো জানতে পারবেন। ঘুমানোর সময় ,ঘুম থেকে উঠার দুয়া থেকে শুরু করে মসজিদের ,খাবার আগে-পরের , ঘর থেকে বের হওয়ার দুয়া ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।


বৈশিষ্ট্য সমূহ: ১) অ্যাপ্লিকেশনটি সম্পুর্ন ফ্রি আপনি iTunes এ পাবেন।
                    ২) দুয়াগুলোর বংলা উচ্চারন এবং বাংলা অনুবাদ বিদ্যমান। 
                    ৩) অ্যাপ্লিকেশনটির সাইজ মাত্র ২.৩ MB
                    ৪) বর্তমানে ১.১ ভার্সনটি  iTunes এ রয়েছে। 
                    ৫)  অ্যাপ্লিকেশনটির জন্য আপনার আই ফোনে iOS ৮.১ বা তার পরের ভার্সন থাকা প্রয়োজন। 

যে লিংক এ অ্যাপ্লিকেশনটি পাবেন : Everyday Dua  

৩) নবী জীবনী :

সারসংক্ষেপ:  এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সঃ) এর জীবনী ( Nobi Hajrat Mohammad Er Jiboni) জানতে  পারবেন। তার জন্মকাল থেকে শুরু করে শেষ-সময় পর্যন্ত সবকিছুই ধারাবাহিক-ভাবে দেয়া হয়েছে।

যেসকল বিষয় সম্পর্কে জানা যাবেঃ
                                         -নবী মহম্মদ (সঃ) এর জন্ম এবং বংশ পরিচয়। 
                                         - শৈশব এবং কিশোর কাল। 
                                         - যৌবন কাল এবং বিবাহিত জীবন। 
                                         - নবুওত লাভ। 
                                         - যুদ্ধ ও জিহাদ। 
                                         - ইসলাম প্রচার।
                                         - মক্কী ও মাদিনি জীবন।
                                         - মৃত্যুকাল।

বৈশিষ্ট্য সমূহ: ১) অ্যাপ্লিকেশনটি সম্পুর্ন ফ্রি আপনি iTunes এ পাবেন।
                    ৩) অ্যাপ্লিকেশনটির সাইজ মাত্র ৩.৯ MB
                    ৪) বর্তমানে ১.০ ভার্সনটি  iTunes এ রয়েছে। 
                    ৫)  অ্যাপ্লিকেশনটির জন্য আপনার আই ফোনে iOS ৮.০ বা তার পরের ভার্সন থাকা প্রয়োজন।  

যে লিংক এ অ্যাপ্লিকেশনটি পাবেন : Nabi Jiboni

৪) অর্থ সহ মুসলিম শিশুর নাম :

সারসংক্ষেপ: এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি শিশুদের সুন্দর সুন্দর নাম জানতে পারবেন। যেখানে আরবি নামের বাংলা এবং ইংরেজি বানান শুদ্ধভাবে পাওয়া যাবে। আরবি নামের বাংলা সঠিক অর্থ জানতে পারবেন।


বৈশিষ্ট্য সমূহ: ১) অ্যাপ্লিকেশনটি সম্পুর্ন ফ্রি আপনি iTunes এ পাবেন।
                    ৩) অ্যাপ্লিকেশনটির সাইজ মাত্র ২.২ MB
                    ৪) বর্তমানে ১.০ ভার্সনটি  iTunes এ রয়েছে। 
                    ৫)  অ্যাপ্লিকেশনটির জন্য আপনার আই ফোনে iOS ৮.০ বা তার পরের ভার্সন থাকা প্রয়োজন।


যে লিংক এ অ্যাপ্লিকেশনটি পাবেন : Muslim Baby Name with Meaning