অ্যান্ড্রয়েড-৬ মার্শমালোও :
অ্যান্ড্রয়েড-৬ নিয়ে অ্যান্ড্রয়েড ইউজারদের মাঝে আগ্রহের কমতি নেই। কবে সেই সপ্নের অ্যান্ড্রয়েড-৬ আপনার ফোনে আসবে আর কবে থেকেই বা আপনি অ্যান্ড্রয়েড-৬ ব্যবহার করতে পারবেন, তা আজকে আমাদের লেখার বিষয়। প্রথমেই জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড তার নতুন এই ভার্সনের নাম কি দিয়েছে? অ্যান্ড্রয়েড-৬ এর নতুন এই ভার্সনটির নাম : Android 6.0 Marshmallow যদিও এই নামটির সাথে অ্যান্ড্রয়েড এর আগের ভার্সন গুলোর মিল নেই তারপরও ব্যবহারকারীদের আগ্রহের শেষ নাই। গুগল প্রথমে তাদের আপডেট নেক্সাস ডিভাইস গুলোতে এটি সাপোর্ট দিয়েছে। প্রথম অক্টবর এ অ্যান্ড্রয়েড-৬ নেক্সাস ডিভাইসে আত্মপ্রকাশ করে আর এটি অফিসিয়ালি ৫-অক্টবর,২০১৫ রিলিজ দেওয়া হয়। Nexus 5, 6, 7, and 9 এ ৫-অক্টবর থেকে ব্যবহার করা যাচ্ছে। এছাড়াও এইচ.টি.সি (HTC) এর কিছু ডিভাইসে অ্যান্ড্রয়েড-৬ এর সাপোর্ট দেওয়া হয়েছে। আরো Android 6.0 Marshmallow : Huawei এও পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি আরো কিছু সেটে রিলিজ দেওয়া হবে। পরবর্তী লিখায় আমরা আরো কিছু এডভান্স বিষয় নিয়ে আসব ইনশাল্লাহ।

No comments:
Post a Comment