Monday, December 28, 2015

পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড এর ভার্সন সমূহ:


আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন কিন্তু জানেন কি অ্যান্ড্রয়েড এর প্রথম ভার্সনের কোড নাম কি? আর কখন সেই ভার্সনটি মার্কেটে এসেছে? আর অ্যান্ড্রয়েড ভার্সনই বা কি ছিল তাতে? আমাদের আজকের আলোচনার টপিক পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড এর ভার্সন সমূহ। 
রিলিজ তারিখ :     কোড নেম (যে নামে পরিচিত):     অ্যান্ড্রয়েড ভার্সন : 
২০মে ,২০১০--------------১.Froyo---------------------২.২ - ২.২.৩


৯ ফেব্রুয়ারী ২০১১-----২.Gingerbread---------------২.৩.৩ - ২.৩.৭

১৬ ডিসেম্বর ২০১১---৩.Ice Cream Sandwich-----৪.০.৩ - ৪.০.৪

৯ জুলাই ২০১২ ------------------------------------------৪.১.x 
১৩ নভেম্বর ২০১২-------৪.Jelly Bean----------------৪.২.x 
২৪ জুলাই ২০১৩ ----------------------------------------৪.৩.x 


৩১ অক্টবর ২০১৩--------৫.KitKat--------------------৪.৪ - ৪.৪.৪

৩ নভেম্বর ২০১৪--------- ৬.Lollipop -----------------৫.০ - ৫.০.২

৫ অক্টবর ২০১৫--------৭.Marshmallow--------- ---৬.০


Sunday, December 27, 2015

অ্যান্ড্রয়েড এর হিডেন (hidden)/ গোপন কিছু বিষয়:


. স্ক্রিনশট (screenshot) : এটি একটি অত্যন্ত সহজ বিষয়। একসাথে আপনার ফোনের হোম ,পাওয়ার এবং ভলিউম আপ বাটন চেপে ধরুন। ব্যাস হয়ে গেল স্ক্রিনশট।

২. বিপরীত রং : এটিও একটি অ্যান্ড্রয়েড এর গুরুত্বপূর্ন ফিচার। এর জন্য আপনাকে সেটিংস এ গিয়ে যা করতে হবে Settings > Accessibility (under “My Device” in Samsung) > Negative Colors . অর Settings> Accessibility > Colour inversion কিছু কিছু Samsung ডিভাইসে।

৩. ব্যাটারীর ভেতরের কর্মকান্ড : আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারীর ভেতরের কর্মকান্ড জানতে শুধুমাত্র ডায়াল করুন *#০২২৮# (*#0228#).পেয়ে যাবেন অনেক তথ্য। 

৪.
ভয়েস সার্চ : এর জন্য গুগলের ভয়েস আইকন এ ক্লিক করে মনের মত অনলাইন সার্চ করতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড-৬ এ এটি আরো এডভান্স সার্চ হিসাবে কাজ করে অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েড-৬ এ ফোনের ইনস্টল করা অ্যাপ্লিকেশনও ভয়েসের মাধ্যমে ওপেন করতে পারবেন। 


৫.
স্ক্রিনলক পর্দায় যোগাযোগ তথ্য : খুবই সহজ বিষয় জাস্ট Settings > Security > Show owner info on lock screen তাছাড়া Samsung এর ক্ষেত্রে Settings > lock screen > Owner information তারপর জাস্ট স্ক্রিনলকে যা লিখতে চান লিখে ফেলুন।

অ্যান্ড্রয়েড-৬ মার্শমালোও :

অ্যান্ড্রয়েড-৬ নিয়ে অ্যান্ড্রয়েড ইউজারদের মাঝে আগ্রহের কমতি নেই। কবে সেই সপ্নের অ্যান্ড্রয়েড-৬ আপনার ফোনে আসবে আর কবে থেকেই বা আপনি অ্যান্ড্রয়েড-৬ ব্যবহার করতে পারবেন, তা আজকে আমাদের লেখার বিষয়। প্রথমেই জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড তার নতুন এই ভার্সনের নাম কি দিয়েছে? অ্যান্ড্রয়েড-৬ এর নতুন এই ভার্সনটির নাম : Android 6.0 Marshmallow যদিও এই নামটির সাথে অ্যান্ড্রয়েড এর আগের ভার্সন গুলোর মিল নেই তারপরও ব্যবহারকারীদের আগ্রহের শেষ নাই। গুগল প্রথমে তাদের আপডেট নেক্সাস ডিভাইস গুলোতে এটি সাপোর্ট দিয়েছে। প্রথম অক্টবর এ অ্যান্ড্রয়েড-৬ নেক্সাস ডিভাইসে আত্মপ্রকাশ করে আর এটি অফিসিয়ালি ৫-অক্টবর,২০১৫ রিলিজ দেওয়া হয়। Nexus 5, 6, 7, and 9 এ ৫-অক্টবর থেকে ব্যবহার করা যাচ্ছে। এছাড়াও এইচ.টি.সি (HTC) এর কিছু ডিভাইসে অ্যান্ড্রয়েড-৬ এর সাপোর্ট দেওয়া হয়েছে। আরো Android 6.0 Marshmallow : Huawei এও পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি আরো কিছু সেটে রিলিজ দেওয়া হবে। পরবর্তী লিখায় আমরা আরো কিছু এডভান্স বিষয় নিয়ে আসব ইনশাল্লাহ।